শেখ হাসিনা সাধারণ মানুষের সকল অধিকার নিশ্চিত করেছেন- প্রতিমন্ত্রী পলক
রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সাধারণ মানুষের সকল অধিকার নিশ্চিত করেছেন।
শতভাগ বিদ্যুৎ, ইন্টারনেট, উন্নয়ন গ্রামে পৌঁছে গিয়েছে। যা বিগত কোনো সরকার করেনি।
মঙ্গলবার দুপুরে সিংড়া গোল-ই- আফরোজ সরকারি অনার্স কলেজ চত্ত্বরে সরকারী ভাতা সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পর পর তিন বার নৌকা মার্কায় ভোট না দিতেন তাহলে আপনারা এত ভাতাগুলো পেতেন না। আমার বিধবা বোন মাসে ৫৫০ টাকা করে ভাতা পাচ্ছেন। টাকার পরিমানটা কম হলেও সেটাই তার বেঁচে থাকার অবলম্বন। আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার শক্তি। একজন বৃদ্ধ বাবা তার পকেট খরচ হিসেবে পাচ্ছে। ওটা তার সবচেয়ে বড় শক্তি। আগে প্রতিবন্ধী কোনো শিশু পরিবারে জন্ম নিলে মাকে দোষারোপ করা হতো। প্রতিবন্ধী সন্তান জন্ম নিলে বাবা মা সেই সন্তানকে ঘরে লুকিয়ে রাখতো। এখন সেই সন্তান পুরো পরিবারের দায়িত্ব নিচ্ছেন। প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনা সেই মানুষগুলোকে মর্যাদা ও সম্মান দিয়েছে। তাদের অধিকার দিয়েছেন।
সিংড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- সিংড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ মোঃ ওহিদুর রহমান, সিংড়া পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































